অস্বীকৃত আঁতুড় : শহীদুল জহিরের ‘পারাপার'
Abstract
শহীদুল জহির স্বল্পপ্রজ কথাসাহিত্যিক হলেও বাংলাদেশের কথাসাহিত্যের ধারায় তাঁর অবস্থান স্বতন্ত্র। সত্তরের দশকে গল্পকার হিসেবে আত্মপ্রকাশ ঘটলেও তিনি স্বকীয় আত্মপরিচয় নির্মাণসমর্থ হয়ে উঠেছেন নব্বই দশকের গোড়ায় এবং স্বভাবশিল্পীর মতোই পরবর্তীকালে অস্বীকার করতে চেয়েছেন নিজের আবির্ভাবকালীন রচনা 'পারাপার' নামক গল্পগ্রন্থটিকে। কিন্তু চাইলেই সবকিছু ছেঁটে ফেলে আঁতুড়-অস্তিত্বকে অস্বীকার করা যায় না। কেননা আবির্ভাব- বিন্দুই রেখার গতিশক্তির সূত্র; সেখানেই নিহিত থাকে তার পরবর্তী বিস্তার প্রকৃতির তাবৎ-চিহ্ন । বর্তমান নিবন্ধে শহীদুল জহিরের সেই আঁতুড়গন্ধী রচনার অন্তর্বিশ্লেষণ করে তাঁর পরবর্তীকালীন লেখকসত্তার উৎসসূত্র সন্ধানের চেষ্টা করা হয়েছে।
Downloads
Downloads