বিংশশতাব্দীর রাজনৈতিক চিন্তাধারা

DOI: https://doi.org/10.62328/sp.v12i2.3
Crossmark

Authors

Abstract

চিন্তাধারার ইতিহাস পর্যালোচনা করিলে দেখা যায় যে যাহারা ইহার ইতিহাস রচনা করেন, তাঁহারা বিশেষ কোন ছাঁচে না ফেলিয়া তাঁহাদের রচনার উপকরণকে সম্যকরূপে উপলব্ধি করিতে পারেন না ৷ অবশ্য এই ব্যাপারে তাঁহারা বিবেকসম্পন্ন ও সত্যলব্ধ হওয়ার প্রয়োজনীয়তা একান্তভাবে অনুভব করেন। অবশ্য এই মন্তব্য মানব- সভ্যতার ইতিহাস বিবর্তনে নিহিত অমোঘ রীতি ও অধিবিদ্যানুগ নীতিসংক্রান্ত যে- কোন ধরণের জনপ্রিয় হেগেলীয় মতবাদের প্রতি আনুগত্য প্রস্তুত নয়। এই ধরণের মতবাদের প্রভাব বর্তমানে বিশেষভাবে অনুভূত নয়। এই মতবাদ অনুসারে সমাজ- ব্যবস্থা, ব্যক্তি, বস্তু ও ঘটনাপ্রবাহের গুণাবলী ও প্রকৃতি ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সম্ভব। যে কোন ধরণের মৌলিক মননরীতি বা নীতিতে বিশ্বাস স্থাপন করাই ইহার মূলকথা । এবং এই নীতি হইবে অতীত ও ভবিষ্যতের অভ্রান্ত পথনির্দেশক। ইহা যেন এক যাদু যাহার ফলে অন্তর্নিহিত, অমোঘ ও নির্ভুল ঐতিহাসিক বিধি ও রীতি মানুষের নিকট উদঘাটিত হইবে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1968-12-16

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বিংশশতাব্দীর রাজনৈতিক চিন্তাধারা . (1968). সাহিত্য পত্রিকা, 12(2), 120-160. https://doi.org/10.62328/sp.v12i2.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%