মাইকেল ও সুধীন্দ্রনাথ

DOI: https://doi.org/10.62328/sp.v13i1.3
Crossmark

Authors

Abstract

মাইকেল মধুসূদনের জন্ম ও জীবিতকালই যে শুধু ঊনবিংশ শতাব্দী, তাই নয় ; তাঁর মানসিক পরিমণ্ডলও একান্তই ঊনবিংশ শতাব্দী। এ শতাব্দীর উল্লাস, নবতর মূল্যবোধ, প্রাচীন জীবনধারণার প্রতি অবজ্ঞা এবং নবসভ্যতার গুণগুলোর মতো দোষগুলোও আত্মসাৎ করণ—সবই একাধারে মাইকেলের মধ্যে মূর্ত হয়েছিল। পক্ষে, সুধীন্দ্রনাথ দত্তের জন্ম ও জীবিতকাল বিংশ শতাব্দীর মধ্যে সীমাবদ্ধ। তিনি বলেছেন, বিংশ শতাব্দীর সমান বয়সী তিনি। শুধু সমান বয়সী নন, তিনি নিঃসন্দেহে বিংশ শতাব্দীর কবি। চিরকালীন মূলবোধে অবিশ্বাস, বিধাতায় অবিশ্বাস, জ্ঞানের অন্তরঙ্গ সাধনা বিশ শত মানুষকে যে নৈরাত্ম্যসিদ্ধি (negative capability) দান করেছে এবং সকল সিদ্ধি সত্ত্বেও যে মানুষ সংশয় ও সুতীর যুগযন্ত্রণায় আতুর, সুধীন্দ্রনাথ সেই কালের অকপট প্রতিনিধি৷ উনিশ-বিশে গণনীয় পার্থক্য নাথাকলেও, ঊনিশ ও বিশ শতকের মধ্যে দুস্তর ব্যবধান বিরাজমান। সেই সুস্পষ্ট ভেদ মাইকেল ও সুধীন্দ্রনাথ দত্তের মাঝে। তথাচ মাইকেল মধুসূদন ও সুধীন্দ্রনাথ উভয়ের সাদৃশ্য কেবল দত্ত কুলোদ,ভব এইটুকুই নয়। চারিত্র ও ব্যক্তিস্বরূপে উভয়ের যে গভীরতর সামঞ্জস্য পরিলক্ষিত হয়, তা নিতান্তই আপাত অথবা আকস্মিক নয়। শুধু এঁদের জীবনের বহিরঙ্গে নয়, অন্তর্জীবনেও এঁদের এমন কতগুলো মিল লক্ষ্যযোগ্য যে তা অমনোযোগী দর্শকের দৃষ্টিও এড়িয়ে যাবার কথা নয়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1969-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মাইকেল ও সুধীন্দ্রনাথ . (1969). সাহিত্য পত্রিকা, 13(1), 78-115. https://doi.org/10.62328/sp.v13i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%