কালিদাসের ‘অভিজ্ঞানং শকুন্তলম' ও বিদ্যাসাগরের ‘শকুন্তলা'

DOI: https://doi.org/10.62328/sp.v13i1.6
Crossmark

Authors

Abstract

“শকুন্তলা' গ্রন্থের বিজ্ঞাপন'-ভূমিকায় বিদ্যাসাগর বলেন, ‘সঙ্কত ভাষার সর্বোৎ- কৃষ্ট নাটক ‘অভিজ্ঞানং শকুন্তলম'-এর উপাখ্যানভাগ সংকলিত হইল।’ এবং পাঠক- বৃন্দের নিকট নিজ ‘সংকলন’এর পরিচয় দিতে গিয়ে বিনীত বচনে বলেন, 'আমার প্রার্থনা এই, আপনারা যেন, এই শকুন্তলা দেখিয়া, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলের উৎকর্ষ পরীক্ষা না করেন। বিদ্যাসাগরের এই বিনয় নিঃসন্দেহে মহত্ত্বপরিচায়ক। কিন্তু তাঁর ‘শকুন্তলা’ যে কেবলমাত্র সংকলন নয়, কালে তা প্রমানিত হয়েছে। অধিকন্তু যুগান্তরেও তাঁর অনূদিত শকুন্তলার রসাস্বাদন অনিঃশেষিত। সস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি কালিদাস, আর শ্রেষ্ঠ কবির শ্রেষ্ঠতম রচনা ‘অভিজ্ঞতানং শকুন্তলম -এর বঙ্গীয় রূপান্তরণে বিদ্যাসাগর ব্ৰতী। কিন্তু অনুবাদক হয়েও বাংলাভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বিদ্যাসাগর স্বাতন্ত্র্যিক । আমরা বলি, বাংলায় সংস্কৃত ভাষার কালিদাস কাম্য নয় ; বরং কালিদাসের পরিপূর্ণ মর্যাদা রক্ষা করেও যে অনুবাদের ভিতর নবাস্বাদন ও বৈচিত্র্যসম্পাদন তাই-ই বাংলায় আকাঙ্খা। বিদ্যাসাগরের ‘শকুন্তলা' অনুবাদ হয়েও অসংকায়িতভাবে সেই নবরস এবং বৈচিত্র্যে বিশিষ্টার্থক। তাঁর ‘শকুন্তলা' একান্তই বাংলার শকুন্তলা আর এই ‘শকুন্তলায় বাঙালী সাহিত্যিক বিদ্যাসাগর স্বাতন্ত্রে উজ্জ্বল। সুতরাং কেবল অনুবাদ বলে বিদ্যাসাগরীয় ‘শকুন্তলার সাহিত্যিক মূল্য এড়িয়ে যাওয়া দুস্কর।

 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1969-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

কালিদাসের ‘অভিজ্ঞানং শকুন্তলম’ ও বিদ্যাসাগরের ‘শকুন্তলা’ . (1969). সাহিত্য পত্রিকা, 13(1), 190-230. https://doi.org/10.62328/sp.v13i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%