জীবনানন্দ দাশের জীবনচেতনা ও কবিতায় নারী
Abstract
জীবননান্দ দাশ (১৮৯৯-১৯৫৪] তাঁর কবিতায় নারীকে কিভাবে চিত্রিত করেছেন তার স্বরূপ উন্মোচন করাই প্রবন্ধটির উদ্দেশ্য। কিন্তু কবিতা, কবিতার বিষয়-আশয় কবির ব্যক্তিজীবন আর কাব্য-ঐতিহ্য নিরপেক্ষ কিছু নয় । এ কারণে প্রবন্ধে কবির জীবনচেতনা ও ব্যক্তিজীবনের মধ্যে নারীর অবস্থা ও অবস্থান সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এছাড়া জীবনানন্দের পূর্বকালীন ও সমকালীন কাব্য-ঐতিহ্যের মধ্যে নারীকে দেখার ভঙ্গিটিও দেখে নেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতের মধ্যে জীবনানন্দ দাশের কবিতায় নারীকে দেখার স্বরূপ উন্মোচন করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা লক্ষ করেছি যে, এখানে নারী নানারূপে জীবনানন্দ দাশের চেতনায় ধরা দিয়েছে। তবে তাঁর নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক, পুরুষতান্ত্রিক, আধিপত্যবাদী ও প্রথাগত।
Downloads
Downloads