হোমার

DOI: https://doi.org/10.62328/sp.v14i2.1
Crossmark

Authors

Abstract

হোমারের জন্ম ও জীবন-কথা রহস্য-সংসক্ত এবং এ-নিয়ে নানা কিংবদন্তী প্রচলিত। ইলিয়ড ও ওডিসিতে তাঁর জীবনীর কোন সূত্র খুঁজে পাওয়া যায় না। এবং সব চাইতে বড় কথা এই যে, তাঁর সম্পর্কে আলোচনার সূত্রপাত হয়েছে তিনি বিগত হবার অনেক পরে। তাঁর প্রথম উল্লেখ করেছেন কোলেফিনের জেনোফেনিস খ্রীঃ পূঃ ৫৫০-এ। হোমারের কাল নিয়ে নানা মতভেদ আছে। ঐতিহাসিক হেরোেডটাসের (আনুমানিক ৪৪০ খ্রীঃ পূঃ) মতে হোমার তাঁরও ৪০০ বছর আগে অর্থাৎ আনুমানিক ৮৫০ খ্রীঃ পূর্বে বর্তমান ছিলেন। হেরোডটাসের আলোচনা থেকে মনে হয়, অন্যান্যরা হোমারের কাল আরো আগে নির্ণয় করতে চেয়েছেন। কিন্তু পরবর্তীকালে পণ্ডিতেরা হোমারের জীবৎকাল দশম-একাদশ খ্রীঃ পূঃ বলে সিদ্ধান্ত করেছেন । অথচ আধুনিক কালে পণ্ডিতেরা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, হোমার খ্রীঃ পূঃ অষ্টম শতকে বর্তমান ছিলেন এবং ইলিয়ড আনুমানিক খ্রীঃ পূঃ ৭৫০ ও ওডিসি আনুমানিক খ্রীঃ পূঃ ৭০০- এ রচিত হয়। আধুনিক কালের পণ্ডিতদের এই সিদ্ধান্তই অনেকটা যুক্তিযুক্ত বলে মনে হয়।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1970-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

হোমার . (1970). সাহিত্য পত্রিকা, 14(2), 1-93. https://doi.org/10.62328/sp.v14i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%