প্যারীচাঁদ ও বিদ্যাসাগর-মানস
Abstract
মধ্যযুগীয় চিন্তা ও জীবনধারার প্রতি দীর্ঘকাল পোষিত আস্থা ও মমত্ব বাংল৷ দেশে পরিবর্তিত হতে শুরু করে ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে। সে সময়ে ইংরেজদের সঙ্গে ব্যবসাবাণিজ্য করে বেশ কিছু সংখ্যক দেশীয় বণিক ও বেনিয়ান ভাগ্যোন্নতি করেছিলেন। তা ছাড়া নতুন ভূমিব্যবস্থার দ্বারা উপকৃত হয়ে একদল ভূস্বামী নির্দিষ্ট ও নিশ্চিত আয়ের ভাগী হয়েছিলেন। এই বণিক, বেনিয়ান ও ভূস্বামীরা কলকাতা নগরীতে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেন৷ তাঁদের সঙ্গে, স্বাভাবিকভাবেই, যুক্ত হলেন শিক্ষক ও করণিক সম্প্রদায়। নগরকেন্দ্রিক এঁদের সম্মিলিত জীবনযাপনের ফলে সামাজিক সম্পর্কের মধ্যে যে ঘনিষ্ঠ যোগাযোগ ও দ্রুতপরিবর্তনশীলতা আগমন করে এবং পাশ্চাত্য শিক্ষা ও চিন্তার সাথে অন্তরঙ্গ পরিচয়ের দরুণ নব্য- শিক্ষিতদের ধ্যানধারণায় এমন বিপ্লব সূচিত হয়, যা এ যাবৎ অভাবনীয় ছিলো৷
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1970 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.