বাংলা সুফী পদাবলী
Abstract
মধ্যযুগে মুসলমানের লেখা দু শ্রেণীর রচনার নাম-গোত্র-পরিচয় নিয়ে সমালোচকেরা বড় গোলে পড়েছেন। লেখা দুটি হল সুফী পদাবলী ও পুথি সাহিত্য। পুথি সাহিত্যের এযাবৎ কত নাম দেওয়ার চেষ্টা হয়েছে, এ নিয়ে বিতর্কও হয়েছে। ফলে নামের পর নাম বেড়েছে কিন্তু শেষ সমাধান হয়নি। পুথি সাহিত্য ও তার ভাষার নামগুলি এরূপ ; দোভাষী পুথি, কলমীপুথি, এছলামি বাঙলা, মুসলমানি বাঙলা, মিশ্ররীতির সাহিত্য, মুসলমানি বাংলা - মাঝিমাল্লার ভাষা, দোভাষী রীতি, বটতলার পুথি, চলতি বাঙলা ইত্যাদি পুথিগুলিতে ব্যবহৃত ভাষার ঢঙের জন্য এসব নামভেদ এসেছে। বাংলার সাথে আরবী-ফারসী ও হিন্দী-উর্দুর শব্দ ও বাকুরীতি মিশ্রিত হয়েছে। কেউ কেউ এ শ্রেণীর মিশ্রভাষারীতিকে ব্রজবুলির মত কৃত্রিম সাহিত্যিক ভাষা বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানদের কোন কোন অঞ্চলের এটা মৌখিক ভাষা ছিল। সুতরাং ব্রজবুলির সহিত এর তুলনা চলে না এবং তদনুকরণে একে ‘দোভাষীবুলি' কি 'মিশ্ররীতিরবুলি' বলা যায় না।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1970 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.