বাংলা রোমান্টিক কাব্যের আওয়াধী-হিন্দী পটভূমি

DOI: https://doi.org/10.62328/sp.v14i2.5
Crossmark

Authors

Abstract

বাঙলা সাহিত্যের যে সব অঙ্গন মৌলিক গবেষণার সুতীব্র আলোর উদ্ভাসিত হয়ে ওঠেনি মধ্যযুগের পুথি সাহিত্যের পটভূমি বিশ্লেষণ তার অন্যতম। মুসলমান কবিদের অনুবাদকমূলক পুথিসাহিত্যের পটভূমি যথাযথ বিশ্লিষ্ট না হওয়ার ফলে এসব কাব্যের মূল্যায়নের ক্ষেত্রে অনুবাদ- কৃতিত্ব ও মৌলিক-শিল্পসৃষ্টির পার্থক্য নির্ধারণ সুস্পষ্ট হয়ে ওঠতে পারে নি। মমতাজুর রহমান তরফদার তাঁর ‘বাংলা রোমান্টিক কাব্যের আওয়াধী-হিন্দী পটভূমি' গ্রন্থে এতদসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্ম সাফল্যজনকভাবে সম্পাদন করেছেন। এ সব মধ্যযুগীয় পুথিগুলোকে বাংলা রোমান্টিক কাব্য নামে আখ্যায়িত করা হয়েছে। কেন রোমন্টিক কাব্য নামে আখ্যায়িত করা হল তার কোন সুবিস্তৃত ব্যাখ্যা প্রদান করা হয় নি। সংক্ষিপ্ত যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাও স্ববিরোধ মুক্ত নয়। এ সব কাব্যের মানবীয় আবেদন তার অলৌকিক আবহ, তার অবিশ্বাস্য পরিস্থিতি, তার রোমাঞ্চকর সংকট তার অমানবীয় রূপলোককে আধুনিক অর্থে কতটুকুন রোমান্টিক বলে অভিহিত করা যায় তার কোন যুক্তিগ্রাহ্য বিতর্ক উত্থাপন না করেই এদের বাংলা রোমান্টিক কাব্য নামে চিহ্নিত করা হয়েছে। যে-নামেই অভিহিত করা হোক না কেন মধ্যযুগের এ সব কাহিনী কাব্যের ফারসী ও হিন্দী-আওয়াধী পটভূমির সূক্ষ্মাতিসুক্ষ্ম বিশ্লেষণে গ্রন্থকার যে নিষ্ঠা ও অন্তর্দৃষ্টি দেখিয়েছেন, যে পরিক্রমণ ও পর্যালোচনা করেছেন, যে বিশ্লেষণ ও মূল্যায়ন উত্থাপন করেছেন তার কৃতিত্ব সশ্রদ্ধচিত্তে স্বীকার করতে হবে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1970-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাংলা রোমান্টিক কাব্যের আওয়াধী-হিন্দী পটভূমি. (1970). সাহিত্য পত্রিকা, 14(2), 185-189. https://doi.org/10.62328/sp.v14i2.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%