মেঘনাদবধ কাব্যে চিত্রকল্প: সপ্তম সর্গ

DOI: https://doi.org/10.62328/sp.v17i1.2
Crossmark

Authors

Abstract

যে-বিভীষণ ভোরের অন্ধকারে লক্ষণকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন নিকুম্ভিলায়, গুপ্তহত্যার শিকার বানিয়েছিলেন ইন্দ্রজিৎকে, ষষ্ঠ সর্গের শেষে তাঁকেই রামচন্দ্র তুলনা করেছেন ‘গ্রহরাজ' সূর্যের সংগে। কোনো বীরই মেঘনাদ-হত্যাকে বিজয় বলবেন না। নৈতিক বিচারে এই বিজয় চরম পরাজয় ছাড়া আর কিছুই নয়৷ ইংরেজিতে বলা যেতে পারে pyrrhic victory। এই কাপুরুষোচিত গুপ্তহত্যার অল পক্ষণ পরেই কবি সূর্যোদয়ের বর্ণনা দিয়ে সপ্তমসর্গ আরম্ভ করেছেন। কিন্তু যে-প্রভাত শুধু রামের শিবিরকেই আনন্দ দেবে, অথচ কাপুরুষতার গ্লানি থেকে পৃথিবীকে মুক্ত করতে পারবে না, সেই প্রভাত বর্ণনা করতে গিয়ে কবি স্বচ্ছন্দ হতে পারছেন না । যে ‘দিননাথ' কে রাম বিভীষণের সংগে তুলনা করছেন সেই দিননাথই সপ্তম সর্গের উদয়াদিত্য। মেঘনাদের রক্তে রক্তাক্ত এই উদয়কে মানবতাবাদী উনিশশতকী ভারতীয় রেনেসাঁসের শ্রেষ্ঠ কবি মধুসূদন কখনই উদারভাবে আহবান করতে পারেন না। কবির মধ্যে দ্বিতীয় এক কবিসত্তা বিরোধীর ভূমিকায় অবতীর্ণ হয়ে তাঁর লেখনীকে আড়ষ্ট করে দিচ্ছে। এই অন্তরীণ বিরোধ বা স্ববিরোধ সহজে ধরা যাবে না।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1973-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মেঘনাদবধ কাব্যে চিত্রকল্প: সপ্তম সর্গ . (1973). সাহিত্য পত্রিকা, 17(1), 20-82. https://doi.org/10.62328/sp.v17i1.2

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%