বাংলা সনেট
Abstract
প্রাচীন কাল হইতেই বাংলা ভাষায় চতুদ শপংক্তি কবিতা বিরচিত হইয়াছে ৷ কিন্তু একটি ভাব বা বিষয় ঠিক চতুর্দশপংক্তির আবেষ্টনে প্রকাশ করিবার সচেতন প্রয়াস সে-সকল রচনায় দেখা যায় না। সেকালের সিদ্ধাচার্য বা ভাবুকগণ তাঁহাদের বক্তব্য বা ভাবনা তার রসানুকূল বচনে ও ছন্দে প্রকাশ করিয়াছেন, তাহাতে রচনার পংক্তিসংখ্যা কখনও কখনও চৌদ্দ হইয়া গিয়াছে। সেই নির্দিষ্ট সংখ্যক সমায়তন পংক্তির মধ্যে সুসংহত রাখিয়া রচনার রূপাবয়ব গঠনের তাগিদ তাঁহারা গ্রাহ্য করেন নাই। চতুর্দশ পংক্তির সুগঠিত রূপবন্ধে একটি প্রবল ভাব-প্রেরণা বা উচ্ছ্বসিত রস-কল্পনাকে বন্দী করার সাধনা তাঁহাদের ছিল না, তাঁহারা অন্তরের আবেগ ও উপলব্ধিকে কথায় ও সুরে সচ্ছন্দভাবে বাজিয়া ওঠার অবাধ অবকাশ মনজুর করিয়াছেন। ফলে সে-সকল কবিতায় সুকঠিন ভাস্কর্যের সুডৌল সৌন্দর্য বিকীর্ণ না হইয়া তাহাদের সমগ্র শব্দ-শরীরে মনোহর বনপুষ্পের বিচিত্র আনন্দ-সুরভি বিচ্ছুরিত হয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1973 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.