ঢাকাই রসিকতা

DOI: https://doi.org/10.62328/sp.v17i1.6
Crossmark

Authors

Abstract

ঢাকার স্থানীয় অধিবাসীদের কথ্য ভাষায় ব্যবহৃত সরস রসিকতা সম্পর্কে সারা বাংলাদেশে নানা গালগল্প প্রচলিত আছে। সৈয়দ মুজতবা আলী এর কয়েকটি উল্লেখ ক'রে তাঁর ধুপছায়া গ্রন্থে একটি প্রবন্ধ রচনা করেছিলেন এবং এদের মূল্য সম্পর্কে সে প্রবন্ধে কিছু মন্তব্যও করেছিলেন। কাল পরিক্রমায় যে শ্রেণীর ভেতর এই সহজ রসিকত। বোধটি ছিল তারাও দিন দিন ক্ষয় পেতে পেতে প্রায় লুপ্ত হতে বসেছে। সুতরাং অনেক দিনের লালিত ইচ্ছা ছিল যথা সম্ভব এই রসিকতাগুলিকে লিখিত ভাবে ধরে রাখবার, দীর্ঘ দিন পর সেই প্রচেষ্টায় যত্নবান হয়েছি। ভাষায় বা সাহিত্যে রস রসিকতা আমরা মুখ্যতঃ দু'টি রীতি বা ভঙ্গীতে প্রয়োগকরে থাকি, একটি নিছক আনন্দ দান বা হাস্যরস সৃষ্টির প্রচেষ্ট। যার ফলে মানুষ সমগ্র পরিবেশে একটি স্বচ্ছন্দ লঘু আমেজ উপভোগ করে এবং বক্তা ও শ্রোতার মনও সাময়িক ভাবে সংসারের ভাবনা চিন্তা মুক্ত হয়ে অনাবিল হাসির রাজ্যে প্রবেশ করতে পারে; অবশ্য এর আবেদন দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু এর সাময়িক মূল্যও কম নয়। দ্বিতীয় শ্রেণীর হাস্যরসের সঙ্গে থাকে ব্যঙ্গ বিদ্রূপের খোঁচা। এখানে শ্রোতা হাসেন সত্যি কিন্তু কিছুটা উষ্ণ আঁখিজল মোচনের প্রস্তুতিও তাঁকে নিতে হয়। অনেক সময় হাসি আসবার পর শুধু দুঃখ বেদনা নয়, অপমান আত্মগ্লানিতেও মুখ কালো হয়ে ওঠে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1973-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ঢাকাই রসিকতা . (1973). সাহিত্য পত্রিকা, 17(1), 145-154. https://doi.org/10.62328/sp.v17i1.6

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%