নজরুলের প্রথম পর্বের কাব্যে চিত্রকল্পের ব্যবহার
Abstract
সার্থক উপমা অলঙ্কার প্রয়োগে সিদ্ধহস্ত মহাকবি কালিদাসের অলঙ্কার ঐতিহ্য ‘উপমা কালিদাসস্য' নামে চিরস্মরণীয় হয়ে আছে। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে উপমা অর্থে কেবল উপমা অলঙ্কার নয় বরং উপমা, উৎপ্রেক্ষা, রূপক ইত্যাদি সাদৃশ্যাত্মক সকল অলঙ্কারকেই নির্দেশ করা হত। মহাকবি কালিদাসের কাব্যে ও নাটকে মোট উপমার সংখ্যা সাড়ে বারো শত। খণ্ডকাব্য ‘মেঘদূত’-এ পাই চারশত আটষট্টি চরণে পঞ্চাশটি উপমা। প্রাচীন কবি কালিদাসের সঙ্গে আধ্বনিক কবি রবীন্দ্রনাথের তুলনায় দেখা যায় যে, রবীন্দ্রনাথের 'মানসসংন্দরী' কবিতায় তিনশত আটত্রিশটি চরণে রয়েছে চরাশীটি উপমা। আর 'বলাকা' কবিতায় পয়ষট্টিটি চরণে চব্বিশটি উপমা। প্রাচীন কালে উপমার রাজা কালিদাস আর আধনিক কালে রবীন্দ্রনাথ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1974 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.