সাহিত্য ও দর্শন

DOI: https://doi.org/10.62328/sp.v54i2.1
Crossmark

Authors

Abstract

সাহিত্যের মধ্য দিয়ে সমাজ, সভ্যতা ও মানবজীবনের নানা তথ্যচিত্র ও রূপরেখা আমরা পেয়ে থাকি। দর্শনের মধ্য দিয়েও সমাজ, সভ্যতা ও মানবজীবনের ধরন, গঠন, আদর্শ ও মূল্যবোধ বিষয়ক নানা রূপরেখা আমরা পেয়ে থাকি। এভাবে সাহিত্য ও দর্শনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও সাদৃশ্য রয়েছে। মূল পার্থক্যটা হলো যে, একটা হলো গল্পের মতো এবং অন্যটা হলো তত্ত্বমূলক । কিন্তু বিষয়বস্তুর অভিন্নতার কারণে প্রাচীন যুগ থেকে অদ্যাবধি এ দুয়ের মধ্যে সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তবে এ সম্পর্কের মধ্যে কিছু সংকটও তৈরি হয়েছে। সাহিত্য যেহেতু শিক্ষার সূচনামূলক মূল ভিত্তি এবং একইসাথে এখানে কল্পকাহিনিও থাকে, তাই দর্শনের দৃষ্টিকোণ থেকে এমন প্রশ্নও উঠেছে যে, সাহিত্যের মধ্যে সত্য এবং বাস্তবতার ভুল চিত্র ও অনৈতিকতাও থাকে কিনা । সাহিত্য ও দর্শনের সম্পর্কের এ দিকটি আমি এ প্রবন্ধে আলোচনা করেছি কিছু ঐতিহাসিক দৃষ্টান্তের আলোকে। আমি মনে করি যে, সাহিত্যের মধ্যে সত্যের বিচ্যুতি কিছু ঘটতে পারে, কিন্তু এটা সাহিত্যের ত্রুটি নয়, সাহিত্যিকের ত্রুটি। আমি এটাও মনে করি যে, সত্য বলতে দর্শনে যা বুঝানো হয়, সাহিত্যের অনেক ক্ষেত্রেই তা প্রযোজ্য নয়; 'সত্য' প্রত্যয়ের দার্শনিক অর্থ এবং সাহিত্যের অর্থ ভিন্ন প্রকৃতির এবং এই ভিন্নতা সঠিক। পরিশেষে নৈতিকতার সচেতনতা সৃষ্টি ও বাস্তবায়নের ক্ষেত্রে সাহিত্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাও আমি এ লেখায় তুলে ধরেছি।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2017-02-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সাহিত্য ও দর্শন . (2017). সাহিত্য পত্রিকা, 54(2), ১-১২. https://doi.org/10.62328/sp.v54i2.1

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%