মুকুন্দরামের কাব্যে শ্রেণীচরিত্র
Abstract
কবিকঙ্কণ মকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন সদক্ষ রূপকার ও বাস্তব জীবনশিল্পী রূপে পরিচিত। তাঁর কাব্যে প্রতিফলিত যগাগ্রগামী জীবন- ভাবনা তাঁকে বিশেষ শিল্পীমর্যাদা দান করেছে। মকুন্দরাম চক্রবর্তীর মঙ্গল কাব্যের নাম ‘অভয়ামঙ্গল'। এই নামটি তিনি তাঁর কাব্যের ভেতর বার বার ব্যবহার করেছেন। কিন্তু তাঁর কাব্য প্রসিদ্ধি লাভ করেছে ‘কবিকঙ্কণ চণ্ডী’রূপে। মকুন্দরামের আত্মজীবনী থেকে জানা যায় তিনি বাঁকুড়া রায়ের পত্র রঘুনাথ রায়ের রাজত্ব কালে দেবীর স্বপ্নাদেশে তাঁর কাব্য রচনা করেন। রঘুনাথের রাজত্বকাল ১৫৭৩-১৬০৪ খ্রীস্টাব্দ। ডঃ সংকুমার সেন মনে করেন ১৫৮৪ খ্রীস্টাব্দ নাগাদ মকুন্দরামের কাব্য সমাপ্ত হয়। কারণ ১৬০৪ খীঃ রঘুনাথের পত্র চক্রধর রাজা হন এবং কাব্যে তাঁর নামোল্লেখ নেই।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1974 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.