বাক্যতত্ত্ব : অব্যবহিত উপাদান বিশ্লেষণ

DOI: https://doi.org/10.62328/sp.v22i1.4
Crossmark

Authors

Abstract

চমস্কি প্রবর্তিত রূপান্তরমূলক উৎপাদক পদ্ধতির পরিপ্রেক্ষিতে বাক্যতত্ত্ব (ও অন্যান্য শাখা) বিশ্লেষণের পূর্বে বর্ণনামূলক (বা সংগঠনমূলক) ভাষাতত্ত্বে অব্যবহিত উপাদানের ( Immediate Constituents ) সাহায্যে বাক্যতত্ত্ব বিশ্লেষণরীতিই বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল। এই পদ্ধতির বিভিন্ন অসঙ্গতি বিদ্যমান থাকা সত্ত্বেও চার্লস. সি. ফ্রিজ ও তাঁর অনুসারী ভাষাতাত্ত্বিকর। এই পদ্ধতিকে ‘বিজ্ঞানসম্মত বলে মনে করেছিলেন । ফ্রিজের মতে এই পদ্ধতি ‘আধুনিক বিজ্ঞানসম্মত সমীক্ষা ও নবতর আদর্শ যা নতুন পদ্ধতির বিশ্লেষণরীতি ও প্রতিপাদনের পথ বিস্তৃত করেছে। ১ তাঁর আগে ব্লুমফিল্ড আরোহী পদ্ধতির সাহায্যে বাক্যতত্ত্ব বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়েছিলেন । আরোহী বাক্যতত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে বিশ্লেষণকারীর স্বজ্ঞামূলক ( intuitive ) গবেষণালব্ধ সিদ্ধান্তের বস্তুগত স্পষ্টবর্ণনাই ছিল মৌলিক আদর্শ । তাঁর এই মনঃসমীক্ষা বিরোধী দৃষ্টিবাদী আদর্শ ১৯৩৩ সাল পর্যন্ত বাক্যতত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে থাকে । ১৯৫২ সালে ফ্রিজ তাঁর উদ্ভাবিত পদ্ধতির সাহায্যে বাক্যবিশ্লেষণের নতুন সম্ভাবনার প্রতি ভাষাতাত্ত্বিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর মতে কোন ভাষার ব্যাকরণ হচ্ছে যার মাধ্যমে গঠনগত অর্থ প্রকাশিত হয়। সেক্ষেত্রে, ‘বাক্যের অংশ' নয়, সামগ্রিকভাবে বাক্যের অংশ বিশ্লেষণই মুখ্য হওয়া উচিত। উদাহরণ হিসাবে তিনি ইংরেজি বাক্যের গঠনগত স্তরের দিক উল্লেখ করেন। তাঁর মতে, গঠনগত স্তরের মধ্যে বাক্যের বিভিন্ন উপাদানগুলি বিদ্য- মান থাকে যেগুলি বাক্যগত পরিবেশ অধিকার করে থাকে। প্রতিকল্পক (Substitution ) পদ্ধতির সাহায্যে চারটি গঠনগত-শ্রেণী প্রতিষ্ঠিত করা সম্ভব ।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1978-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

বাক্যতত্ত্ব : অব্যবহিত উপাদান বিশ্লেষণ . (1978). সাহিত্য পত্রিকা, 22(1), 65-82. https://doi.org/10.62328/sp.v22i1.4

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%