চৈতন্যতত্ত্ব প্ৰদীপ ব্রজমোহন দাস বিরচিত (১৬২০ খ্রীস্টাব্দ)
Abstract
ব্রজমোহন দাস বিরচিত ‘চৈতন্যতত্ত, প্রদীপ' গ্রন্থের একমাত্র পাণ্ডুলিপিই অবশিষ্ট রয়েছে। এ দুর্লভ একক পুথিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুথিশালার একটি অনন্য সম্পদ। কেনন। বৈষ্ণব মহাজনদের গুরু কিংবা শিষ্য-পরম্পরা নিয়ে বৈষ্ণব সমাজে যে সব বিতর্ক রয়েছে, তার কিছু কিছু সমাধান মিলবে এ গ্রন্থে। এ গ্রন্থের সন্ধান জানতেন কেবল পণ্ডিত দীনেশচন্দ্র ভট্টাচার্য। তিনি তাঁর ‘বাঙালীর সারস্বত অবদান' নামের গ্রন্থে এই পুথির উল্লেখ করেছেন। আর সুখময় মুখোপাধ্যায় তাঁর 'মধ্যযুগের বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম' গ্রন্থে এর সামান্য পরিচয় লিপিবদ্ধ করেছেন। এ ছাড়া আর কোন বিদ্বান এ গ্রন্থ ব্যবহার করেছেন বলে আমাদের জানা নেই। প্রকাশিত ও বহুল ব্যবহৃত না হওয়ায় গ্রন্থটি স্বল্প পরিচিত। বৈষ্ণব সমাজের পক্ষে এ গ্রন্থের গুরুত্ব অপরিমেয়। আমরা তাই গ্রন্থটি সাহিত্য পত্রিকায় প্রকাশনার ব্যবস্থা করেছি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1978 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.