আধুনিক ভাষাতত্ত্ব

DOI: https://doi.org/10.62328/sp.v23i1.1
Crossmark

Authors

Abstract

একালের মানুষের সুবিন্যস্ত জ্ঞান-রাজ্যে ভাষা-বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান প্রভৃতি অত্যাবশ্যক তাত্ত্বিক ও ব্যবহারিক বিজ্ঞানের নানা শাখার মতোই ভাষা-বিজ্ঞানের প্রভাবও আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ও অনস্বীকার্য উপাদান রূপে স্বীকৃতি পেয়েছে। বায়ুর উপাদান সম্বন্ধে কিছু না জেনেও যেমন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি, ঠিক তেমনি ভাষা-বিজ্ঞানের উপাদান সম্পর্কেও কিছু না জেনেই আমরা ভাষা ব্যবহার করে থাকি। অন্য কথায়, কিভাবে এবং কেমন করে ভাষা গঠিত হয় তা না জেনেই আমরা সাধারণ মানুষ ভাষা ব্যবহার করি। এ 'ইজম'-এর যুগে বিশেষ করে যখন বিশ্বের জাতিগুলোর মধ্যে, একে অপরের শিক্ষা, সমাজ ও সংস্কৃতিমূলক সংহতি ও ঐক্যের প্রয়োজন খুব বেশী করে দেখা দিয়েছে, তখন বিজ্ঞানের এ বিশেষ শাখাটির প্রয়ো- জনীয়তাও অপরিহার্য হয়ে পড়েছে।

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1979-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

আধুনিক ভাষাতত্ত্ব. (1979). সাহিত্য পত্রিকা, 23(1), 1-25. https://doi.org/10.62328/sp.v23i1.1