প্রাচীন ভারতীয় সামাজিক ও রাজনৈতিক ইতিহাস রচনায় জাতকের অবদান
Abstract
জাতকের গল্পগুলি প্রাচীন সাহিত্যের ইতিহাসে এক অমূল্য সম্পদ। প্রাচীন যুগের রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিক ও ধর্মীয় ইতিহাসের বহু তত্ত্ব ও তথ্য ইহাতে ইতস্ততঃ ছড়াইয়া আছে।ইতিহাস ও পুরাতত্ত্বের দৃষ্টিতে ইহার মূল্য অনস্বীকার্য। যে সমস্ত কথাসাহিত্য লোক পরম্পর। চলিয়া আসিতেছে আদিম অবস্থায় কিরূপ ছিল, কিভাবে পরিবর্তিত হইল, কেন রহিত হইয়াছিল, স্থান-কাল-ভেদে ইহার কিরূপ পরিবর্তন সাধিত হইল ইত্যাদি বিষয় জানিতে হইলে জাতকের পঠন-পাঠন একান্তভাবে প্রয়োজন। এইরূপ উপযোগিতার বিষয় লক্ষ্য করিয়৷ পাশ্চাত্য পণ্ডিত সমাজ বহুদিন পূর্বেই জাতক অধ্যয়ন সমাপ্ত করিয়াছিলেন। ম্যাক্সলর, ই. বি. কাওয়েল, রীচ ডেভিস, চার্লস এলিয়ট, ব্রেরীডেল কীত, স্কোপেন হাওয়ার২, টমাস, আই. বি. হোরনার প্রমুখ ইউরোপীয় পণ্ডিতের অক্লান্ত চেষ্টায় ও পরিশ্রমে সমগ্র পালি ত্রিপিটক ও অর্থকথা রোমান অক্ষরে মুদ্রিত ও ইংরেজী ভাষায় অনূদিত হইয়াছে প্রায় দুই শতাব্দী পূর্বে। তাঁহারা শুধু জাতকের অধ্যয়ন ও অধ্যাপনা সমাপ্ত করিয়াই ক্ষান্ত থাকেন নাই, ইহার মধ্য হইতে চিত্তরঞ্জক আখ্যানসমূহ সংগ্রহ করিয়৷ নানা প্রকার শিশু সাহিত্য রচনায়ও প্রবৃত্ত হইয়াছিলেন। জাতকের উপযোগিতা এইদিক দিয়া শিশু সাহিত্যিকদের নিকট খুবই বেশী।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1979 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.