নাট্যকার সিকান্দার আবু জাফর

DOI: https://doi.org/10.62328/sp.v23i1.5
Crossmark

Authors

Abstract

সিকান্দার আবু জাফর মূলতঃ কবি; অতঃপর নাট্যকার। ১৯৪৭ সালের আগে নাট্যকার হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটেনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি তৎকালীন ঢাকার রেডিওর সঙ্গে যুক্ত হন। আরো পরে, ১৯৫১ সালে, ‘শাবিস্তান' নামে তিনি একটি নাট্যসংস্থা গঠন করেন এবং তারই প্রথম প্রয়াস হিসেবে শচীন সেনগুপ্তের ‘নবাব সিরাজ-দ্দৌলা' নাটকটি মঞ্চস্থ করবার উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন কারণে প্রচুর অর্থব্যয় করে এবং দীর্ঘ ছয়মাসের প্রচেষ্টাতেও ‘সিরাজদ্দৌলা'র অভিনয় সম্ভব হয়ে ওঠে না। শচীন সেনগুপ্তের 'সিরাজ-দ্দৌলা' অভিনীত না হলেও কবি হতাশ না হয়ে নতুন উদ্যমে নিজেই 'নাটক রচনায় হাত দেন এবং মাত্র সাত দিনে রচিত হয় তাঁর প্রথম নাটক ‘সিরাজ-উ-দ্দৌলা'। এই হচ্ছে নাট্যকার হিসেবে করি সিকান্দার আবু জাফরের আত্মপ্রকাশের পটভূমি। এরপরে তিনি বেশ কয়েকটি নাটক রচনা করেন। এগুলোর মধ্যে ‘মহাকবি আলাউল' এবং ‘শকুন্ত উপাখ্যান'-ই প্রধান।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1979-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

নাট্যকার সিকান্দার আবু জাফর . (1979). সাহিত্য পত্রিকা, 23(1), 75-87. https://doi.org/10.62328/sp.v23i1.5

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%