সমকালীন দর্শন ও ভাষাবিশ্লেষণ
Abstract
অংশতঃ বিজ্ঞানের প্রভাবে, এবং কিছুটা দর্শনের অন্তবিবর্তনের ফলে বর্তমান শতকের গোড়ার দিকে এক নতুন দার্শনিক আন্দোলনের উদ্ভব ঘটে। দর্শনের স্বরূপ ও উপজীব্য সম্পর্কে প্রচলিত মতের আমূল পরিবর্তন এবং এক নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গী প্রবর্তন এ আন্দোলনের লক্ষ্য। বর্তমানে গ্রেট বৃটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি ইংরেজী ভাষাভাষী দেশে অত্যন্ত প্রভাবশালী এ নব্য-দর্শন ভাষাগত দর্শন বা বিশ্লেষণী দর্শন নামে পরিচিত। এ মতের দার্শনিকেরা মনে করেন যে, তাত্ত্বিক ধ্যান-অনুধ্যানের সাহায্যে কোন বিমূর্ত বা অতীন্দ্রিয় সত্তা আবিষ্কার দর্শনের কাজ নয়, হতে পারেও না। এ ধরনের কোন সত্তা আদৌ আছে কি-না, আর থেকে থাকলেও এর সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা যায় কি-না, তা আমরা প্রায়োগিক ও বৈজ্ঞানিক উপায়ে জানতে, কিংবা প্রচলিত ভাষায় প্রকাশ করতে পারি না। সুতরাং, বিমূর্ত তত্ত্বানুসন্ধানে গা ভাসিয়ে দিয়ে অতীতের দার্শনিকেরা যে এক পরাতাত্ত্বিক (Metaphysical) দর্শনের অনুশীলন ও প্রচার করেছেন, তা নিতান্তই অর্থহীন ও বিভ্রান্তিকর। এ পরিস্থিতিতে দর্শনের এক নতুন সংজ্ঞা নির্দেশ একান্ত আবশ্যক। এ নতুন সংজ্ঞা অনুসারে, ভাষার যৌক্তিক বিশ্লেষণ এবং শব্দ ও ধারণাবলীর অর্থ পরিষ্করণ দর্শনের মূল কাজ দার্শনিক সমস্যা বলতে আমরা যা বুঝি, তা ভাষাগত সমস্যারই নামান্তর।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1980 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.