রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণ
Abstract
চমস্কীর রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণের উৎসারণ-প্রসার-প্রতিষ্ঠা বিশ শতকী জ্ঞানজগতের একটি বড় ঘটনা : ভাষাবিজ্ঞানের সমগ্র ইতিহাসে এর তুলনা পাই না। রূপান্তর ব্যাকরণ অভা-
বিত নতুন কালের সূচনা করে ভাষাবিজ্ঞানমণ্ডলে, এবং মানববিদ্যার বিভিন্ন শাখায় সঞ্চার ক’রে দেয় গভীর-ব্যাপক প্রভাব। চমস্কি ভাষার খণ্ডাংশের দিকে না-তাকিয়ে চোখ দেন ভাষার সর্বাঙ্গে :
পেশ করেন বিজ্ঞানসন্মত তত্ত্ব, এবং রচনা করেন ভাষাবিশ্লেষণের সুশৃঙ্খল প্রণালিপদ্ধতি! ১৯৫৭-উত্তর কালে রূপান্তর ব্যাকরণ ও ভাষাবিজ্ঞান হ'য়ে ওঠে প্রায় সমার্থক ; তাই এ-সময়কে
ডাকা যায় রূপান্তর ব্যাকরণের কাল নামে। বিগত দু-দশকে রূপান্তর ব্যাকরণ-বিষয়ক ও ভিত্তিক-রচনা এতো বিপুল পরিমাণে রচিত হয়েছে যে তার সমতুল্য রচনা, সম্ভবত, রচিত হয়নি ভাষা-
বিজ্ঞানের সারা ইতিহাসেও। কিন্তু বাঙলা ভাষায় রূপান্তর ব্যাকরণ বিষয়ক রচনা রচিত প্রকাশিত হয়েছে সামান্য; এবং রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণের তত্ত্ব ও কৌশল ভিত্তি ক'রে আছে।
রচিত হয়নি কোনো বাঙলা ব্যাকরণ। রূপান্তর ব্যাকরণের তত্ত্ব ও প্রণালিপদ্ধতি সম্পর্কে এটিই সম্ভবত প্রথম ব্যাপক-বিস্তৃত উদ্যোগ। বছরখানেক আগে যখন আনি বাঙলা ভাষার একটি রূপান্তরমূলক কারক ব্যাকরণ রচনার পরিকল্পনা নিই, তখন বোধ করি যে ব্যাকরণ রচনার আগে রূপান্তর ব্যাকরণের তত্ত্ব ও কৌশল পেশ করা দরকার বাঙালি পাঠকদের সামনে। পেশ করা দরকার, কেননা তত্ত্ব ও কৌশল না-জানা পাঠকদের কাছে বাঙলা ভাষার রূপান্তর ব্যাকরণ জটিল, দুরূহ, অগম্য বোধ হবে। শুরুর সময় ভেবেছিলাম পঞ্চাশ-ষাট পাতার মধ্যে রূপান্তর ব্যাকরণের তত্ত্ব ও কৌশল বর্ণনা। করলেই হয়তো চলবে; কিন্তু ধীরেধীরে আমার সে-ধারণা বদলে যায়, এবং রচনাটি দীর্ঘ থেকে দীর্ঘতর হ'তে থাকে ; এবং পরিশেষে বর্তমান রূপ পার। আনি এখন বুঝতে পারি রূপান্তর ব্যাকরণের তত্ত্ব-কৌশল সম্পর্কে এ-রচনাটিও যথেষ্ট ব্যাপক নয় : আলোচিত-হ’তে-পারতে। এমন অনেক বিষয় এখানে অনালোচিত থেকে গেলো যেহেতু কারো একার পক্ষে রূপান্তর ব্যাকরণের সমস্ত তত্ত্ব-কৌশল বর্ণনার বাসনা দূরভিলাম ও দুঃস্বপ্নের পরাকাষ্ঠা। বাঙলা ভাষায় ভাষাবিজ্ঞান বিষয়ক রচনা, অধিকাংশ সময়ই, পৃষ্ঠাপরম্পরায় ভরা থাকে বিদেশি ভাষার অঢেল উপাত্তে ও উদাহরণে। আত্মদুর্বলতা মোচনের ওটি এক চমৎকার উপায়। আমি এ-রচনায় সব সময়ই নিয়েছি বাঙলা উপাত্ত । ফলে এ-তে পাঠকেরা ঢুকতে পারবেন অনেক
আরামে। তবে এ-টি সহজসরল স্নিগ্ধ হয়তো হ'য়ে ওঠেনি : যেহেতু আধুনিক ভাষাবিজ্ঞান, অন্যান্য বিজ্ঞানের মতোই, বিপুল পরিমাণে সাহায্য নেয় গণিতপ্রতীকসংকেতের। আমি পাঠকদের
ভেবে, প্রতীকীসাংকেতিক ভাষ্যের চেয়ে অধিক দিতে চেয়েছি গদ্যভাষ্য; তবে অপরিহার্য প্রতীকসংকেতরাশিকে এড়াই নি। যদিও ভুলিনি যে পাণিনি বহিষ্কৃত হয়েছিলেন পাঠশালা থেকে দুরূহতার অভিযোগে ; তবু কোথাও অতি সরলীতরলীকরণে যাই নি আমি এ-কথা ভেবে যে এ-রচনার লক্ষ্য কোমলমতীরা নয়।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1980 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.