সাহিত্য পত্রিকার ঐতিহ্য-সাধনা : রবীন্দ্রালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v24i1.3
Crossmark

Authors

Abstract

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মুখপত্র 'সাহিত্য পত্রিকা' সাতচল্লিশোত্তর বাংলা সাহিত্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ গবেষণা-পত্ৰ। ১৩৬৪ বঙ্গাব্দের বর্ষায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় বিভাগীয় অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই-এর সম্পাদনায়। 'বাংলা ভাষা ও সাহিত্য এবং এদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত' প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যেই পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা হয়। প্রথম সংখ্যার সূচী এবং রচনার চরিত্র লক্ষ্য করলেই পত্রিকার প্রকৃতি অনুধাবন করা যায়। শুধু গবেষণামূলক পত্রিকা প্রকাশই নয়, বস্তুত এ-কাল পর্যন্ত পাকিস্তানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে গবেষণার ধারা গড়ে ওঠেনি। ‘সাহিত্য পত্রিকা', এ-ক্ষেত্রে পথিকৃত। সমকালে প্রকাশিত ‘বাংলা একাডেমী পত্রিকা' একটি গবেষণা প্রতিষ্ঠানের মুখপত্র হলেও তার প্রথম খণ্ডের (জানুয়ারী ১৯৫৭) স্বভাব ও শরীরে গবেষণার তেমন ছাপ স্পষ্ট ছিল না বরং তা ছিল মূলত ‘প্রবন্ধ পত্রিকা'। সুতরাং এদেশে গবেষণার ঐতিহ্য প্রতিষ্ঠায় সাহিত্য পত্রিকার ভূমিকা গৌরবময়৷

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1980-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

সাহিত্য পত্রিকার ঐতিহ্য-সাধনা : রবীন্দ্রালোচনা . (1980). সাহিত্য পত্রিকা, 24(1), 36-49. https://doi.org/10.62328/sp.v24i1.3

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%