সাময়িকপত্রে সাহিত্যচিন্তা : সওগাত (১ম পর্ব)
Abstract
মাসিক ‘সওগাত' পত্রিকায় বিধৃত সাহিত্য-চিন্তার পরিচয় প্রদান বর্তমান গবেষণার লক্ষ্য। কালের পরিপ্রেক্ষিতে প্রথমাবধি ‘সওগাতের’ প্রগতিশীল ভূমিকা ছিল। এই ভূমিকা বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘সওগাত'কে বিশিষ্টত৷ দান করেছে। বাঙালী মুসলমান সমাজেও এই পত্রিকার গুরুত্ব অসামান্য। এই উভয় দৃষ্টিকোন থেকেই ‘সওগাতে' প্রকাশিত সাহিত্যচিন্ত৷ তাৎপর্যপূর্ণ সন্দেহ নেই। 'সওগাত' ১ম বর্ষ ১ম খণ্ড ১ম সংখ্যা প্রকাশিত হয় অগ্রহায়ণ, ১৩২৫ সনে (নভেম্বর ১৯১৮)। সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। এর আগে বাঙালী মুসলমান পরিচালিত ও সম্পাদিত পত্রিকাসমূহের মধ্যে শেখ আবদুর রহিম সম্পাদিত “সুধাকর' (নভেম্বর ১৮৮৯), মোহাম্মদ রওশন আলী সম্পাদিত ‘কোহিনূর' (জুলাই ১৮৯৮), সৈয়দ এমদাদ আলী সম্পাদিত ‘নবনূর' (মে ১৯০৩), মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত 'মাসিক মোহাম্মদী' (আগস্ট ১৯০৩), 'আল-এসলাম' (মে ১৯১৫) উল্লেখযোগ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1980 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.