বাংলায় অনুদিত নাটক [ ১৭৯৫-১৯০৭ ]
Abstract
দেড় হাজার-দু হাজার বছর আগেই সংস্কৃত সাহিত্যে নাটকের বিকাশ যথেষ্ট পরিমাণে হয়েছিলো। কিন্তু হাজার বছরের পুরোনো বাংলা সাহিত্যে নাটকের কোনো ঐতিহ্য আদৌ গড়ে ওঠেনি। বড়ু চণ্ডীদাস-রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' এবং নেপালী হরপে লিখিত কয়েকটি বাংলা রচনায় নাটকীয় গুণ যৎকিঞ্চিৎ পরিলক্ষিত হলেও, যাকে আধুনিক অর্থে নাটক বলা হয়, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের আগে বাংলা সাহিত্যে তার সন্ধান মেলে না। ইংরেজ আমলে পাশ্চাত্য নাটকের অনুকরণেই বাংলা নাটক লেখার প্রথম প্রয়াস লক্ষিত হয়। ইংরেজদের উদ্যোগে কলকাতায় সাধারণ রঙ্গমঞ্চ স্থাপিত হয় পলাশির যুদ্ধেরও আগে। ধীরে ধীরে এঁদের উদ্যোগে কলকাতার আরো রঙ্গমঞ্চ স্থাপিত হয়। এসব রঙ্গমঞ্চে স্বভাবতই বহু নাটক অভিনীত হতো। কিন্তু সেকালে বাংলা লেখাপড়ার মান অত্যন্ত অনুন্নত ছিলো। সুতরাং ইংরেজি নাটক ও রঙ্গমঞ্চের এ দৃষ্টান্তও কোনো বাঙালিকে নাটক রচনা বা অভিনয়ের প্রেরণা দিতে পারেনি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.