বেঙ্গলি লিটারেচার
Abstract
চেকোস্লোভাকিয়ার বিশিষ্ট পণ্ডিত, বাংলা ভাষা ও সাহিত্য বিশেষজ্ঞ দুসান জেভিটেল- এর ইংরেজী ভাষায় রচিত বাংলা সাহিত্য সম্পর্কিত গ্রন্থটি বিদেশী ভাষায় বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে প্রকাশিত সর্বশেষ রচনা। পূর্বে বাংলা সাহিত্য সম্পর্কে ইংরেজী ভাষায় যাঁর৷ লিখেছেন তাঁরা প্রায় সবাই দেশীয় পণ্ডিত। প্রসঙ্গক্রমে রমেশচন্দ্র দত্তের 'দি লিটারেচার অব বেঙ্গল' (কলিকাতা ও লণ্ডন, ১৮৯৫), দীনেশচন্দ্র সেনের ‘হিস্ট্রি অব বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এণ্ড লিটারেচার' (কলিকাতা, ১৯১১), পি. চৌধুরীর 'দি হিষ্ট্ৰী অব বেঙ্গলী লিটারেচার' (কলিকাতা, ১৯১৭), কে. এন. দাসের 'এ হিস্ট্রী অব বেঙ্গলি লিটারেচার' (নওগাঁ, রাজশাহী ১৯২৬), জে. সি. ঘোষের 'বেঙ্গলি লিটারেচার' ( লণ্ডন, ১৯৪৮), সুকুমার সেনের 'হিট্রী অব বেঙ্গলি লিটারেচার' (দিল্লী, ১৯৪৮), এবং সুশীলকুমার দে'র ‘বেঙ্গলী লিটারেচার ইন্ দি নাইনটিন্থ 'সেঞ্চুরী' (কলিকাতা, ২য় সং ১৯৬২) উল্লেখযোগ্য।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.