রোহিণী, বিনোদিনী ও কিরণময়ী
Abstract
কালের বিবর্তনে প্রাত্যহিক প্রথাগত জীবনে ধর্ম ও সংস্কৃতিবোধে ও ন্যায়-অন্যায়ের মানদণ্ডে, মানবিক মূল্যবোধের প্রতিনিয়ত কতোইনা পরিবর্তন সাধিত হচ্ছে। আমার কৈশোর ও তারুণ্যের কথা যখন ভাবি তখনকার গৃহজীবন ও সামাজিক জীবনধারা আজ প্রায় অবলুপ্ত, সেদিন ভাল ছিল, আজকের দিন মন্দ, একতরফা এমন কথা হলফ করে বলতে পারিনা। তবে আমাদের জীবনে দুটি শব্দ ও তার প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ——শব্দ দুটি ‘গুরুজন' ও 'মুরুব্বি'। পিতামাতা থেকে শুরু করে আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা, প্রতিবেশী একই স্কুলে অধ্যয়নরত উচ্চশ্রেণীর ছাত্র-ছাত্রী সবাই ছিলেন এই শিরোনামাভুক্তির দলে। লর্ড টেনিসনের মতে আমার কালেও “father's word was law' দেবী চৌধুরাণী উপন্যাসে ব্রজেশ্বর পিতৃ-আজ্ঞায় সাহেবের কাছে যুক্ত করে ক্ষমা চেয়েছেন, ‘সাহেব, আমরা হিন্দু, পিতার আজ্ঞা কখনও লঙঘন করিনা, আমি আপনার কাছে করজোেড় করিয়া ভিক্ষা করিতেছি, আমাকে মাফ্ করুন (দেবী চৌধুরাণী, বঙ্কিম-রচনাবলী, ১ম খণ্ড, পৃ. ৮৬১)।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.