সৈয়দ সুলতান : জন্মস্থান এবং সময়
Abstract
বাংলা সাহিত্যের ইতিহাস নির্মিত হয়েছে অনেকগুলে৷ ‘যদি, কিন্তু এবং সম্ভাবনার' উপর ভিত্তি করে—বিশেষ করে প্রাচীন এবং মধ্যযুগের বহুক্ষেত্রে এ কথা সত্য। তাই চণ্ডীদাস সমস্যা, কৃত্তিবাসের স্থানকালগত সমস্যা ; মালাধর বসুর পৃষ্ঠপোষক কোন্ সুলতান এ-সমস্যা, সগীরের সময়কালের সমস্যা, ইত্যাদি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। অনেক কবি সম্পর্কেই অভ্রান্ত প্রমাণ-পঞ্জী আমাদের হস্তগত হয় নি। আমাদের পূর্ব-পুরুষগণ সযত্ন সতর্কতায় ইতিহাসগত তথ্যসমূহ রক্ষণ করেন নি—অনেক সময় সতর্কতা সত্ত্বেও আবহাওয়ার কারণে বা কীটের প্রকোপে প্রাচীন উপাদান বিনষ্ট হয়েছে। তাই বাংলা সাহিত্যের ইতিহাস অনেকটা আকস্মিকতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যদি নেপালে না যেতেন, যদি বাঁকুড়ার গোশালায় শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথিটি আকস্মিকভাবে বসন্তরঞ্জনের হস্তগত না হতে৷ তাহলে ইতিহাস অন্যরূপ হতো, সন্দেহ নেই। এসব ছাড়া ইতিহাস প্রণেতাদেরও শুধুমাত্র বস্তুগত ও তথ্য নির্ভর দৃষ্টিভঙ্গীর অভাব বহুক্ষেত্রে সমস্যাকে আরো জটিল করেছে—কারো প্রবণতা আলোচ্য কবিকে প্রাচীনতার দিকে ঠেলে নিতে, কারো আধুনিকতার দিকে, কারো বা বিশেষ বিশেষ আঞ্চলিকতার প্রতি। পূর্ণাঙ্গ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গীর অভাবও অনেক সময় বেদনাজনক ভাবে পীড়াদায়ক। বাংলা সাহিত্যের ইতিহাসকে অনেক ভার এবং দায় থেকে মুক্ত করা প্রয়োজন ।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.