নজরুলের নায়ক-নায়িকা
Abstract
আলোচ্য প্রবন্ধে তিন শ্রেণীর ব্যক্তিত্বকে নির্দেশ করা হয়েছে, প্রথমতঃ নজরুল যাদের উদ্দেশে তার বিভিন্ন গ্রন্থ উৎসর্গ করেছেন, দ্বিতীয়তঃ যাদের উদ্দেশে কবিতা বা গান রচনা করেছেন, তৃতীয়তঃ নজরুল তার গল্প উপন্যাসে যে নায়ক-নায়িকাদের সৃষ্টি করেছেন, এবং যাদের মাধ্যমে নজরুল নিজেকে কবিতা-উপনাস-গল্পে প্রতিফলিত করেছেন। বলা বাহুল্য যে ঐ তিন শ্রেণীর নায়ক-নায়িকাদের মধ্যে কেবল মাত্র গল্প উপন্যাসের নায়ক-নায়িকারাই কল্পিত, অপর তিন শ্রেণীর নায়ক-নায়িকারা বাস্তব চরিত্র। উপরোক্ত নায়ক-নায়িকাদের পরিচয় বিশ্লেষণের মাধ্যমে নজরুল মানসের বিশেষ প্রবণতা ধরা যায়। নজরুল যাদের আদর্শায়িত বা মহিমান্বিত করেছেন সে সব বাস্তব বা কল্পিত মানুষের স্বরূপ থেকে নজরুলের আদর্শ এবং সংগ্রামের প্রকৃতিও উদঘাটিত হয়। প্রথমে আমরা আলোচনা করব সেই সব ভাগ্যবানদের কথা নজরুল যাদের উদ্দেশে তার গ্রন্থ উৎসর্গ করে নিজেই শুধু ধন্য হননি তাদেরও ধন্য করেছিলেন। নজরুলের সবচেয়ে বিখ্যাত কাব্য 'অগ্নি-বীণা' উৎসর্গ করা হয়েছিল প্রথম বঙ্গ-ভঙ্গের প্রতিক্রিয়ায় সৃষ্ট ইংরেজ বিরোধী সশস্ত্র বা সন্ত্রাশবাদী বিপ্লববাদের অন্যতম উদ্গাতা ‘ভাঙা-বাঙলার রাঙা-যুগের আদি পুরোহিত, সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রী শ্রীচরণার বিন্দেষু'কে, ঐ বিপ্লবীকে নজরুল বলেছিলেন, 'অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে; বারীন্দ্রকুমার ঘোষকে নজরুল যখন 'অগ্নিবীণা' উৎসর্গ করেন তখন তিনি আর বিপ্লবী ছিলেন না, অধ্যাত্ম সাধনায় আত্মনিয়োগ করে সংগ্রাম থেকে দূরে অবস্থান করছিলেন, উৎসর্গ কবিতায় প্রাক্তন বিপ্লবীর উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে তাই অনুযোগও ছিল।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.