সমকালীন সমালোচকের দৃষ্টিতে মীর মোশাররফ হোসেন
Abstract
মীর মোশাররফ হোসেনের সাহিত্যচর্চার ইতিবৃত্ত বর্ণনার আগে তাঁর বিদ্যাচর্চা ও সাহিত্যচর্চার আদিপর্ব সম্পর্কে কিছু বলা আবশ্যক। প্রথম জীবনে যাঁদের সাহচর্য ও প্রেরণায় বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তাঁদের মধ্যে প্রথমেই ঢাকার জনৈক স্কুল শিক্ষকের কথা বলতে হয়। মীর মোশাররফ হোসেন ১৫/১৬ বছর বয়সে পিতার সাখে একবার ঢাকায় বেড়াতে আসেন। পিতৃবন্ধু ওয়াজেদ আলীর বাড়ীতে জনৈক হিন্দু স্কুল শিক্ষকের সংগে তিনি পরিচিত হন। উক্ত স্কুল শিক্ষক মোশাররফ হোসেনের সংগে আলাপ আলোচনায় মুগ্ধ হয়ে তাঁকে তারাশঙ্কর তর্করত্ন অনূদিত ‘কাদম্বরী' গ্রন্থটি উপহার দেন এবং গ্রন্থের ভাষা অনুধাবনের সুবিধার্থে একটি বাংলা অভিধান (শব্দার্থ প্রকাশিকা) ক্রয় করে দেন। স্কুলপাঠ্য পুস্তকের বাইরে বাংলা সাহিত্যগ্রন্থের সংগে তাঁর এই প্রথম পরিচয়। ইতিপূর্বে বাল্যে তিনি বাংলায় কিছু হেঁয়ালী এবং ‘বয়েত বাহাস' রচনা করেন এবং ‘জৈগুনের পুঁথি,’ ‘সোনাভান,’ ‘স্বামর্থভান, ‘আমির হামজা' প্রভৃতি পুঁথি পাঠ করেন।
পাড়ার ছেলেমেয়েদের সুর করে পুঁথি পাঠ করে শোনাতেন। তিনি 'আমার জীবনী'তে স্বীকার করেন যে, পুঁথির অনেক কথার অর্থ বুঝতেন না, বুঝতে চেষ্টাও করতেন না— অনর্গল পড়ে যেতেন শুধু।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.