মৃগাবতী : পুথি পরিচিতি

DOI: https://doi.org/10.62328/sp.v25i1.7
Crossmark

Authors

Abstract

মধ্যযুগের একটি উল্লেখযোগ্য রোমান্স বা প্রণয়োপাখ্যান হচ্ছে ‘মৃগাবতী’, কিন্তু বাঙলা সাহিত্যের আধুনিক পাঠকদের কাছে এই গ্রন্থ অতি অল্প পরিচিত। বাঙলা গাহিত্যের ইতিহাস গ্রন্থে এই পুথির উল্লেখ পর্যন্ত অনেক ঐতিহাসিকও করেননি। কোন কোন গ্রন্থে অবশ্য মৃগাবতী কাব্যের উল্লেখ দৃষ্ট হয়, কিন্তু সেক্ষেত্রেও এই কাব্যটির কোন বিবরণ তাঁরা দেননি। এ কাব্যটির মূলে ছিল হিন্দিতে রচিত কুতবনের 'মৃগাবতী'। কেউ কেউ হিন্দী কাব্যের বিবরণ দিয়েছেন। বাঙলা কাব্যের বিবরণ কেউ দেননি। এর কারণ এই হতে পারে যে কাব্যটির বাঙলা অনুবাদের পাণ্ডুলিপি দুষ্প্রাপ্য। আবদুল করিণ সাহিত্য বিশারদ সম্পাদিত পুথিপরিচিতিতে এ গ্রন্থের কোন উল্লেখ নেই। ডক্টর মুহম্মদ এনামূল হক এই কাব্যের কোন পুথি সংগ্রহ করতে পেরেছেন কিনা জানি না। ডক্টর মুহম্মদ শহীদল্লাহ্‌ অবশ্য তাঁর একটি গ্রন্থে এই কাব্যের কিঞ্চিৎ বিবরণ দিয়েছেন, কিন্তু তিনিও ডক্টর মনতাজুর রহমান তরফদারও কর্তৃক সংগৃহীত বিবরণের উপর ভিত্তি করেই তাঁর আলোচনা লিপিবদ্ধ করেছেন। ডক্টর সুকুমার সেন তাঁর 'ইসলামী বাংলা সাহিত্যে মৃগাবতীর লেখক হিসাবে করিমউল্লা ও মুহম্মদ খাতেরের নামের উল্লেখ করেছেন। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1981-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

মৃগাবতী : পুথি পরিচিতি. (1981). সাহিত্য পত্রিকা, 25(1), 128-139. https://doi.org/10.62328/sp.v25i1.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%