লালন ফকিরের জন্ম কোন ধর্ম সম্পদায়ে
Abstract
১৮৬ বঙ্গাকে রচিত তাঁহার "লালন ফকির --কবি ও কাব্য নামক পুস্তকে (কলিকাতায় প্রকাশিত) অধ্যাপক সনৎকুমার মিত্র ৩৩ হইতে ৪৯ পৃষ্ঠায় লালন যে কোন কর্মসম্প্রদায়ে জনা করেন, এই প্রশ্নটির বিস্তারিত পুনরালোচনা করিয়াছেন। তাঁহার এই আলোচনাটি সবার উপর বাস্তবিক নিরপেক্ষ ও বৈজ্ঞানিক রীতি-অনুসারী। ইহাতে বিস্তীর্ণ তথ্যসকলের ভিত্তিতে ঐতিহাসিক দিক দিয়া বিচার করিলে দেখা যায় যে, উক্ত প্রশ্ন-বিষয়ক গবেষনাটি কয়েক স্তরে উদ্ভূত হইয়াছে। সৰ্বপ্ৰথমে আমরা পাই ১৮৯০ খ্রীস্টাব্দের ৩১শে অক্টোবরের “হিতকরী” পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ (সম্ভবতঃ শ্রী রাইচরণ দাস কর্তৃক বিরচিত), যাহার মতে লালন মূলতঃ ছিলেন ভৌমিক বংশীয় কায়স্থ। পরবর্তী কালে হিন্দু-মুসলমান বন্ধু গবেষকও এই মত প্রকাশ করেন। অন্য মতাবলম্বী
হইলেন অতঃপর কুষ্টিয়া জনী গবেষক শ্রীবসন্তকুমার পাল; তিনি লিখেন যে লালন করবংশজ কায়স্থ। এই প্রসঙ্গে পাল মহাশয় লালনের বংশপরম্পরারও কিছু পরিচয় দেন। দেশবিভাগের পর পূর্ববঙ্গীয় গবেষক জনাব মুহম্মদ আবু তালিব ও জনাব লুৎফর রহমান নির্ণয় করিলেন যে লালন মুসলমান ঘরের ছেলে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.