ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম দিন

DOI: https://doi.org/10.62328/sp.v25i1.11
Crossmark

Authors

Abstract

১৯২৮ সনের জুলাই মাসে আমি স্নাতক শ্রেণীতে সংস্কৃত ও বাংলা সান্মানিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তা আজ থেকে তিপ্পান্ন বছর আগেকার কথা৷ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলা সাম্মানিক বিষয় নিয়ে কেউ ভর্তি হতে পারত না; আটটি পত্রের পাঠ্য বিষয়ের মধ্যে চারটি সংস্কৃত ও বাকি চারটি বাংলা নিতে হতো। সুতরাং আগে থেকে যারা সংস্কৃত বিষয়টি কিছু পড়ে না আসত, তারা এই বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত না। যদিও বাংলায় অনুরাগের জন্যই এই বিষয়টি আমি পাঠ্য বলে গ্রহণ করেছিলাম, তবু সংস্কৃত বিষয়েও আমার সামান্য
অধিকার ছিল। প্রবেশিকা পরীক্ষায় সংস্কৃতে শতকরা আশীভাগের বেশী সংখ্যা পেয়ে আবশ্যিক এবং অতিরিক্ত দুটি পত্রেই দুটি কৃতিত্ব—চিহ্ন পেয়েছিলাম, তা ছাড়া অন্য বিষয়েও তা' ছিল। তারপর আই.এ. পড়বার সময়ও সংস্কৃত আমার একটি অন্যতম বিষয় ছিল। প্রথম বিভাগে উচ্চস্থান অধিকার করে আই. এ. পরীক্ষারও উত্তীর্ণ হয়েছিলাম। সুতরাং আমার এই বিষয়ে ভর্তি হবার বিষয়ে কোনো বাধা হয় নি। কিন্তু ভর্তি না হওয়া পর্যন্ত আশঙ্কাও দূর হয় নি।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1981-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম দিন. (1981). সাহিত্য পত্রিকা, 25(1), 185-196. https://doi.org/10.62328/sp.v25i1.11

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%