প্রাচীন ভারতে রাজ-কোষবিষয়ক বিধি-ব্যবস্থা

DOI: https://doi.org/10.62328/sp.v25i1.14

Authors

  • রাধাগোবিন্দ বসাক Author

Abstract

বর্তমান সময়ে ভারত সরকারের সহিত প্রাদেশিক সরকার সমূহের রাজস্ব লইয়া যেরূপ সম্পর্ক ও সম্বদ্ধ বিদ্যমান আছে বা থাকা উচিত—আমরা এই প্রবন্ধে প্রাচীন উত্তরাপথের বা দক্ষিণাপথের কোন বৃহৎ সাম্রাজ্যের সহিত তদধীন খণ্ড খণ্ড সামন্ত রাজমণ্ডলের সেরূপ কোন সম্পর্ক বা সম্বন্ধ ছিল কি না তাহার কোন আলোচনায় প্রবৃত্ত হই নাই। প্রাচীন ভারতে যে কোন রাজতন্ত্রপ্রদেশের ভিতর কিরূপভাবে রাজস্ব বিভাগ পরিচালিত হইত, এখানে তাহাই যথাসাধ্য বলিবার চেষ্টা করিয়াছি। এই প্রবন্ধে যে যে বিষয় উত্থাপিত হইয়াছে তন্মধ্যে এই কয়েকটি প্রধান—(১) নানাবিধ রাজস্ব, ভাগধেয়, কর, বলি ও শুল্কের উৎপত্তি-কাহিনী ও তাহার তত্ত্বকথা; (২) কোন কোন বিষয়ে করাদি আদেয় ছিল ও তাহার হার; (৩) করসংগ্রহকারী ও তদ্‌বিনিয়োগকারী রাজপুরুষগণের ক্রিয়াকলাপ; (৪) আপদ সময়ে নুতন করাদি প্রবর্তনের বিধি; (৫) সরকারী আয়ব্যয়ের তালিকা ও তাহার হিসাবরক্ষকগণের করণীয় ব্যবস্থা; ও (৬) রাজ্যের আয়ব্যয়ের দায়িত্ব-ভার। এই বিষয়গুলি ছাড়া আরও প্রসঙ্গ-প্রাপ্ত অন্যান্য কথার যথাসম্ভব উল্লেখ করা গিয়াছে।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1981-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

প্রাচীন ভারতে রাজ-কোষবিষয়ক বিধি-ব্যবস্থা. (1981). সাহিত্য পত্রিকা, 25(1), 225-232. https://doi.org/10.62328/sp.v25i1.14