রামমোহন রায় ও বাংলা গদ্য

DOI: https://doi.org/10.62328/sp.v25i1.15
Crossmark

Authors

Abstract

খুব বেশী দিন হয়নি যে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস তেমন সুস্পষ্ট নয় এবং এ হেন অস্পষ্টতার ফলে এই সাহিত্য সৃষ্টির গৌরব আরোপিত হয়েছে একাধিক ব্যক্তির উপর। কেউ কেউ বলেন যে উইলিয়ম কেরীই এই সাহিত্যের জনক, আবার ফোর্ট উইলিয়ম কলেজের শিক্ষকদের নামও কেউ কেউ এই সঙ্গে জুড়ে দেন; কেউ বা বলেন রামমোহন রায়ই এই সাহিত্যের শৈশবে পিতার কাজ করেছেন; আর অন্যদের মত হচ্ছে অক্ষয়কুমার দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বাংলা গদ্য-সাহিত্যের সত্যিকারের স্রষ্টা। এ প্রসঙ্গে যাঁরা টেকচাঁদ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্রের নাম করেন তাঁদের সংখ্যাও নগণ্য নয়। এই সকল দাবীর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ঐতিহাসিক সত্য নিতান্ত অসহায় ভাবে আত্মগোপন ক'রে আছে৷ উপস্থিত প্রবন্ধে তাকে আবিষ্কার করার আংশিক চেষ্টা করা যাবে। বাংলা গদ্য-সাহিত্য-সৃষ্টির ব্যাপারে রামমোহন রায়ের প্রভাব কতখানি তাই হবে আমাদের আলোচ্য। ১৮০১ থেকে ১৮১৫ সালের মধ্যে ফোর্ট উইলিয়ম কলেজে পড়াবার জন্যে উইলিয়ম কেরী ও তাঁর সহকর্ম্মিগণ চৌদ্দখানি বাংলা পুস্তক রচনা করেছিলেন। বর্তমান প্রবন্ধে এ-সকলকে ‘ফোর্ট উইলিয়ম গ্রন্থমালা' নামে উল্লেখ করা হবে। এ-দেশের আধুনিক সাহিত্য গড়ে ওঠার ব্যাপারে উক্ত গ্রন্থমালার প্রভাব সম্বন্ধে যে-ধারণা চলে আসছে তা সৰ্ব্বৈব যুক্তিসঙ্গত ব'লে মনে হয় না। বৰ্ত্তমান যুগে, এ-সকল বইতেই সৰ্ব্বপ্রথমে সাহিত্য রচনার কাজে গদ্যের ব্যবহার হয়েছে সত্য বটে, কিন্তু এদের সম্বন্ধে এ কথাই একমাত্ৰ কথা নয়। এই বইগুলি পাঠকসমাজে কতখানি প্রচার লাভ করেছিল এবং তাদের সমাদর হয়েছিল কি পরিমাণে, তা না জেনে বাংলা সাহিত্যের ওপর কেরী ও তাঁর ফোর্ট উইলিয়মী দলের প্রভাব আন্দাজ করতে যাওয়া পণ্ডশ্রম হবে।

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.

Published

1981-12-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

রামমোহন রায় ও বাংলা গদ্য. (1981). সাহিত্য পত্রিকা, 25(1), 233-240. https://doi.org/10.62328/sp.v25i1.15

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%