ফাদার সিয়ের্গি, অহিংসা ও লালসালু : একটি তুলনামূলক পর্যালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v54i3.7
Crossmark

Authors

Abstract

সমাজ-সভ্যতার ক্রমবিবর্তনে ধর্মের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রতিযুগে স্বার্থান্ধ কিছু মানুষ ধর্মকে তাদের বৈষয়িক সমৃদ্ধির নিয়ামক হিসেবে ব্যবহার করেছে। ধর্ম ক্রমশ হয়ে উঠেছে অর্থ, ক্ষমতা আর ব্যক্তিত্ত্ব প্রতিষ্ঠার কার্যকর অনুষঙ্গ। গির্জা, মন্দির আর মসজিদকে কেন্দ্র করে ফাদার, আশ্রমগুরু, মোল্লা-মৌলবিরা হয়ে উঠেছে সমাজশাসনের শীর্ষব্যক্তিত্ব। ফলে হারিয়ে যেতে বসেছে ধর্মের মানবিক আবেদন-অনুষঙ্গ। সমাজব্যবস্থায় বিরাজিত এই অশুভ প্রবণতার চিত্রটি সমাজসচেতন লেখকের দৃষ্টি এড়ায়নি। লেতলস্তয় তাঁর ফাদার সিয়ার্গি (১৯১১) উপন্যাসে, মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর অহিংসা (১৯৪১) উপন্যাসে আর সৈয়দ ওয়ালীউল্লাহ্ তাঁর লালসালু (১৯৪৮) উপন্যাসে - খ্রিস্টান, হিন্দু ও মুসলমান এই তিন ধর্মের ধর্মনেতাদের অন্তর্গত চালচিত্র উন্মোচনসূত্রে তিন ভিন্ন পট-পরিবেশের ধর্মব্যবসার নিখুঁত ছবি চিত্রিত করেছেন। বর্তমান প্রবন্ধে তিনটি উপন্যাসে ধর্মের নামে তথাকথিত ধর্মগুরুদের আদর্শিক বিচ্যুতির তুলনামূলক চিত্র প্রদর্শিত হয়েছে। 

উপরের যেকোনো বিকল্প বেছে নিন

Downloads

Downloads

Download data is not yet available.
cover

Published

2017-06-01

এই জার্নাল উদ্ধৃতির নিয়ম

ফাদার সিয়ের্গি, অহিংসা ও লালসালু : একটি তুলনামূলক পর্যালোচনা . (2017). সাহিত্য পত্রিকা, 54(3), ১৫১-১৬৮. https://doi.org/10.62328/sp.v54i3.7

একই বিষয়ের আরও নিবন্ধ

লোড হচ্ছে…

এই লেখকের অন্যান্য নিবন্ধ

লোড হচ্ছে…
এখন শুনছেন প্রবন্ধের শিরোনাম...
0%