মাইকেল ও শেক্সপীয়র
Abstract
বর্তমান প্রবন্ধে আমরা মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের (১৮৬১) সঙ্গে টড বর্ণিত রাজস্থানের ইতিহাসের এবং গ্রীক নাট্যকার ইউরিপিদিস সৃষ্ট ইফিজেনিয়া নাটকের সম্পর্ক বিচারে প্রবৃত্ত হব। অনেক সমালোচক কিছু প্রমাণাদি উল্লেখ করে এই মত প্রকাশ করেন যে মাইকেল টডের রাজস্থান পড়েই কৃষ্ণকুমারী রচনার অনুপ্রেরণা লাভ করেন। যাঁরা কৃষ্ণকুমারীর ওপর ইফিজেনিয়ার প্রবল ছায়াপাত লক্ষ্য করেন তাঁর৷ বাংলা ও গ্রীক নাটকের মধ্যস্থ মিল-অমিলের সূত্রসমূহ নির্দেশের শ্রম স্বীকার করেন নি। আমাদের মনে হয় উপরোক্ত সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খরূপে পুনঃপরীক্ষার দ্বারা আমরা মাইকেল-মানস ও তাঁর নাট্য-কল্পনা সম্পর্কে স্বচ্ছতর ধারণায় উপনীত হতে সক্ষম হব।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1981 সাহিত্য পত্রিকা

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.