সাহিত্যবিচারে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি : একটি নন্দনতাত্ত্বিক পর্যালোচনা
Abstract
সাহিত্যবিচার বা সাহিত্যের মূল্যায়ন নন্দনতত্ত্বের এবং, বিশেষকরে, সাহিত্য তথা শিল্পতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন্ সাহিত্য উন্নত, কোন্ সাহিত্য কাম্য, সাহিত্যের উৎকর্ষ কীসের ওপর নির্ভর করে, সাহিত্যে কোন্ বিষয়গুলো থাকা দরকার আর কোন বিষয়গুলো বর্জনীয় ইত্যাদি বিষয় সাহিত্য বিচার, সাহিত্য সমালোচনা বা সাহিত্য মূল্যায়নের সাথে সম্পর্কিত । রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিভিন্ন লেখায় সাহিত্য মূল্যায়ন বা সাহিত্য বিচারের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তাঁর এসব লেখনীর মধ্য দিয়ে সাহিত্যবিচারের রাবীন্দ্রিক দৃষ্টিভঙ্গির স্বরূপ নির্ধারণ ও মূল্যায়নই এই প্রবন্ধের মূল লক্ষ্য। এখানে দেখানো হয়েছে যে সাহিত্যবিচারে রবীন্দ্রনাথের দৃঙ্গিভঙ্গি সর্বক্ষেত্রেই অভিনব নয়, তবে তাঁর বক্তব্যে স্ববিরোধিতা নেই, এবং সার্বিকভাবে তা তাঁর সামগ্রিক নন্দনতাত্ত্বিক ভাবনা এমনকি জীবন-ভাবনার সাথেও সম্পর্কিত।
Downloads
Downloads